home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নতুন রূপে পরীমনি, প্রকাশ পেল ‘ফারজানা’র প্রথম ঝলক

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ১৯:০২

Facebook
Twitter

নতুন রূপে পরীমনি, প্রকাশ পেল ‘ফারজানা’র প্রথম ঝলক

পরীমনির জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত সার্ভাইভালধর্মী সিনেমাটিতে স্বামীর রহস্যময় মৃত্যুর পর সন্তানকে নিয়ে এক নারীর জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। ছবিটির শুটিং এখন শেষ পর্যায়ে।

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক পোস্টার। তারেক রহমান পরিচালিত সিনেমাটি নির্মিত হচ্ছে এক নারীর জীবনসংগ্রাম ও টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে। গল্পের বিষয়বস্তু ঘিরে ইতোমধ্যে দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।মুভি দেখুন

‘ফারজানা’য় পরীমনিকে দেখা যাবে এক ক্রাইম রিপোর্টারের স্ত্রীর চরিত্রে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যান তার স্বামী। এরপর একমাত্র সন্তানকে নিয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে। শুরু হয় জীবন ও সংসার টিকিয়ে রাখার কঠিন সংগ্রাম।

সমাজের নানা নিষ্ঠুরতার মধ্যে একজন নারী কীভাবে নিজের ও সন্তানের ভবিষ্যৎ রক্ষার পথ খুঁজে নেন, সেই টানাপোড়েনই সিনেমাটির মূল উপজীব্য।

পরিচালক তারেক রহমান এর আগে বেশ কয়েকটি প্রশংসিত নাটক নির্মাণ করেছেন। তবে ‘ফারজানা’ তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমাটি নিয়ে পরীমনি গণমাধ্যমকে জানান, কাজটির পরিকল্পনা শুরু হয়েছিল অনেক আগেই।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, প্রায় ছয় মাস আগেই সিনেমাটির লুক চূড়ান্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বিভিন্ন জটিলতা ও শিডিউলসংকটের কারণে নির্ধারিত সময়ে শুটিং শুরু করা সম্ভব হয়নি।

বর্তমানে ‘ফারজানা’র শুটিং শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমাটি মুক্তির চূড়ান্ত প্রস্তুতিতে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।