home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্পর্শিয়ার ‘পথের সাথীকে চিনে নিও’

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩

Facebook
Twitter

স্পর্শিয়ার ‘পথের সাথীকে চিনে নিও’

নাটক ও চলচ্চিত্র— দুই মাধ্যমেই নিয়মিত কাজ করছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘মানুষের বাগান’ আন্তর্জাতিক অঙ্গনে বেশ প্রশংসিত হয়েছে। এরই মধ্যে নতুন নাটক ‘পথের সাথীকে চিনে নিও’ নিয়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী। বাংলাভিশন ড্রামা ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে নাটকটি। এতে এক জেদি মেয়ের চরিত্রে দেখা গেছে স্পর্শিয়াকে।

নাটকের কাহিনিতে দেখা যায়, অভাবের সঙ্গে লড়াই চালিয়ে মঈন নামে এক তরুণের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে অর্চিতার। দুবার ব্যর্থ হওয়ার পর মঈন আবার বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেয়। এদিকে অর্চিতার বিয়ে নিয়ে তোড়জোড় শুরু করে তার বাবা।

অর্চিতা কিছু না ভেবে মঈনের কাছে জেদ ধরে, সে যেন বিসিএসের প্রস্তুতি বাদ দিয়ে যেকোনো একটি চাকরি খুঁজে নেয়। তা হলেও বিয়ে করা সম্ভব হবে। কিন্তু মঈন রাজি নয়। তবু অর্চিতার জেদের কাছে হার মেনে তার বাবার সঙ্গে দেখা করে। খুলে বলে বিসিএস পরীক্ষার বিষয়টি। কিন্তু অর্চিতার বাবা অপমান করে তাড়িয়ে দেয়ে মঈনকে। হার মানতে নারাজ। যে কারণে অর্চিতাও বাধ্য হয় অন্য একজনকে বিয়ে করতে। এরপর জন্ম নিতে থাকে নতুন সব ঘটনার।

শাহজাহান সৌরভের লেখা এমনই কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘পথের সাথীকে চিনে নিও’। নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। নাটকে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন— মিলি বাসার, জয়নাল জ্যাক, আর কে রেজা, তাসরিন জাহান স্বপ্না প্রমুখ।

প্রসঙ্গত, এর আগে তারা সুইট ফ্যামিলি, যদি আমার না হও, এই গল্পের নাম কী, মিরাকল অব লাভ, এক্স বয়ফ্রেন্ডস ওয়েডিং, আমানতসহ আরও কিছু নাটকে জুটি বেঁধে দর্শকের মনোযোগ কেড়েছিলেন অর্চিতা স্পশিয়া ও মুশফিক ফারহান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।