home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম”

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫

Facebook
Twitter

মুক্তির ১০ বছর পর ওটিটিতে আসছে রাজ-তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম”

অভিনেতা শরিফুল রাজ ও অভিনেত্রী নাজিফা তুষির প্রথম সিনেমা ‘আইসক্রিম’। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় উদয়েরও। তিনজনই এখন পরিচিত মুখ।

নির্মাতা রেদওয়ান রনির প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তির ১০ বছর পর এবার আসছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। মঙ্গলবার রাত ১২টা থেকে সিনেমাটি দেখা যাবে। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে থিমেটিক পোস্টার।

‘আইসক্রিম’ দিয়েই সরাসরি বড় পর্দায় অভিষেক হয় নাজিফা তুষির। এর আগে কোনো নাটক বা বিজ্ঞাপনচিত্রে কাজ করেননি তিনি।

সিনেমাটি নিয়ে রেদওয়ান রনি বলেন, এক দশক পরও এর বিষয়বস্তু প্রাসঙ্গিক মনে হচ্ছে। প্রেক্ষাগৃহে যারা সিনেমাটি দেখতে পারেননি কিংবা দেশের বাইরে ছিলেন, তারা এখন বিশ্বের যেকোনো স্থান থেকে চরকিতে এটি দেখতে পারবেন। বিষয়টি তাঁর কাছে আনন্দের।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত ও নাদিয়া খানম।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।