home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


এআইয়ের অপব্যবহার নিয়ে মুখ খুললেন পরীমনি

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১০:৪১

Facebook
Twitter

এআইয়ের অপব্যবহার নিয়ে মুখ খুললেন পরীমনি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। শুরুতে বিষয়টি নিয়ে নীরব থাকলেও পরবর্তীতে তা নিয়ে সরব হন এই অভিনেত্রী।

সোমবার একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন পরীমনি। জীবনে বারবার নানা ধরনের প্রতিকূলতা ও জটিল পরিস্থিতির মুখোমুখি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারাজীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

সম্প্রতি এআই প্রযুক্তির অপব্যবহার করে পরীমনির অবয়বে একটি আপত্তিকর ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়া হয়, এমনকি একটি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ হ্যাক করেও তা ছড়ানোর অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে তৈরি হওয়া নানা জল্পনা-কল্পনার মধ্যে ফেসবুকে লাইভে এসে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন তিনি।

নিজের এই পদক্ষেপ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়ে পরীমনি বলেন, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

নারী হয়রানিতে এআই প্রযুক্তির অপব্যবহারের মতো স্পর্শকাতর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পরীমনি। এটি কেবল ব্যক্তিগত আক্রমণের বিষয় নয়, বরং সমাজের সকলের প্রতিবাদ করা উচিত বলে তিনি মনে করেন।

নিজের অভিজ্ঞতার কথা টেনে পরীমনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা নয়। প্রথম তিন-চারদিন তো পাত্তাই দেইনি। যখন দেখলাম, এটা আর এভোয়েড করতে পারছি না, তখন গিয়ে কথা বললাম।’

সামাজিক প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া এ ধরনের ডিজিটাল অপপ্রচারের ভয়াবহতা তুলে ধরে তিনি আশঙ্কা প্রকাশ করেন। চিত্রনায়িকা পরীমনির মতে, সাধারণ পরিবারের কোনো কন্যাসন্তানের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে এর পরিণতি হতে পারত নিঃসংকোচে মারাত্মক।

এ বিষয়ে সতর্ক করে দিয়ে তার স্পষ্ট বক্তব্য, ‘কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে হলে অনেকে সুইসাইডও করে ফেলে। সেসব নিয়ে অহরহ নিউজ হয়েছে। সুতরাং এ বিষয়ে সোচ্চার হওয়া জরুরি।’

সমাজ ও সাইবার জগৎকে সুরক্ষিত রাখতে অসাধু চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ ও প্রতিবাদ গড়ে তোলার ওপর তিনি বিশেষ জোর দেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।