_copy7.webp)
.webp&w=2048&q=75)
একদিকে বাস্তব জীবনের প্রভাবশালী দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলি। অন্যদিকে টালিউডের জনপ্রিয় জুটি দেব-শুভশ্রী। এই দুই জুটি নিয়েই দর্শকের আগ্রহ তুমুল। কেউ কেউ তো আবেগে শুভশ্রীকে মিলিয়ে ফেলেন দেবের বাস্তব জীবনেও। মেলাবেন নাই-বা কেন? পর্দায় যে জুটি আলোড়ন তুলেছে গোটা এক দশক, সেই জুটিকে নিয়ে দর্শকের কৌতূহল থাকাটা খুবই স্বাভাবিক। তবে ব্যাপারটাকে আরও স্বাভাবিক করে তুলেছেন তারা নিজেরাই।
২০১৪ সালে ‘চ্যালেঞ্জ’ সিনেমার মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসে দেব-শুভশ্রী জুটি। কিছুদিন বাদেই ভেসে আসে তাদের প্রেমের গুঞ্জন। বাকিটা তো টালিউডের ‘ওপেন সিক্রেট’। পর্দায় তাদের রসায়নকে বাস্তবেও দেখতে চাইতেন ভক্তরা। কিন্তু শেষ পর্যন্ত নানা নাটকীয়তায় দেবের জীবনে আসেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অন্যদিকে শুভশ্রীর বিয়ে হয় নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে। এরপর কেটে যায় অনেক বছর।
দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও একসঙ্গে জুটি বেঁধেছেন দেব-শুভশ্রী। ‘দেশু-৭’ নামের সিনেমায় একসঙ্গে দেখা যায় এই জনপ্রিয় জুটিকে। সিনেমাটি পরিচালনা করেছেন দেব নিজেই। তাদের পর্দার রসায়ন ঘিরে দর্শকের আগ্রহও যেন নতুন করে জেগে ওঠে। ভক্তদের কেউ কেউ ধারণা করেছেন, পুরোনো সব বিবাদ ভুলে হয়তো বাস্তব জীবনেও ঘটতে চলেছে এই জুটির মিলন। প্রায় পাঁচ মাস ধরে শুভশ্রীর কোনো পারিবারিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে না আসায় সেই জল্পনা আরও জোরালো হয়।
তবে সব ধারণাকে উড়িয়ে দিয়েছেন শুভশ্রী। সোমবার (১৯ অক্টোবর) ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে তার সঙ্গে রয়েছেন স্বামী রাজ চক্রবর্তী ও দুই সন্তান। পারিবারিকভাবে দুর্গাপূজা উদ্যাপনের মুহূর্তগুলোই ছবিতে ধরা পড়েছে। মণ্ডপ দেখতে গিয়েই ক্যামেরাবন্দী হয়েছেন তারা। সেই আনন্দঘন মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আমার ছোট্ট একটা পৃথিবী।’
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)

.webp&w=2048&q=75)


সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।