home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সেরা ৩০-এ জায়গা হয়নি, দুঃখ প্রকাশ করে যা বললেন মাহি

মো. নূর নবী শেখ
শোবিজ প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, ১৪:১৪

Facebook
Twitter

সেরা ৩০-এ জায়গা হয়নি, দুঃখ প্রকাশ করে যা বললেন মাহি

‘পিপলস চয়েজ’ বিভাগে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষ অবস্থানে থাকলেও মিস ইউনিভার্সের এবারের আসরে সেরা ৩০-এ জায়গা করে নিতে পারেননি বাংলাদেশের প্রতিযোগী সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক এই সুন্দরী প্রতিযোগিতায় শেষ হয় তার এবারের যাত্রা।

তবে প্রতিযোগিতার ফলাফল প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি।প্রতিযোগিতায় সেরা ৩০-এ জায়গা না পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন মাহি।

সেখানে দেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও ভোটের জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি প্রত্যাশা পূরণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে মাহি লেখেন, ‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে।

জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন- সত্যিই আমি কৃতজ্ঞ।
’
তিনি আরও লেখেন, ‘আমি জানি, আপনাদের প্রত্যাশা অনেক বড় ছিল। আমিও চেয়েছিলাম বাংলাদেশের নামটা বিশ্বমঞ্চে আরও উজ্জ্বলভাবে তুলে ধরতে। বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার দেশ, আমার মানুষ এবং আপনাদের ভালোবাসার প্রতিনিধিত্ব করার জন্য নিজের জায়গা থেকে একটুও কমতি রাখিনি। আপনারাও আমার জন্য যেভাবে চেষ্টা করেছেন, যেভাবে দিনরাত পাশে থেকেছেন, তা আমি কখনো ভুলব না।’

প্রত্যাশা পূরণ করতে না পারার আক্ষেপ জানিয়ে মাহি লেখেন, ‘তবুও আজ একটা কথা বলতে চাই- আপনারা যে বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন, আপনাদের সেই প্রত্যাশার প্রতিদান দিতে না পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যেভাবে গর্বিত হবেন বলে আশা করেছিলেন, সেভাবে গর্বিত করতে না পারলে আমাকে ক্ষমা করবেন।’

জীবনের প্রতিটি প্রচেষ্টার ফল প্রত্যাশামতো না হলেও তার মূল্য রয়েছে বলে মনে করেন মাহি। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘জীবনে সব চেষ্টা আমাদের প্রত্যাশিত ফলাফল নিয়ে আসে না। কিন্তু তার মানে এই নয় যে সেই চেষ্টার মূল্য নেই। কিছু অভিজ্ঞতা, কিছু মুহূর্ত এবং কিছু অনুভূতি সারাজীবনের জন্য মনে থেকে যায়।’

দেশের মানুষের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করে মাহি আরও বলেন, ‘আমি হয়তো আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আমার কাছে যেকোনো অর্জনের চেয়ে অনেক বড়। বাংলাদেশ আমার পরিচয়, বাংলাদেশ আমার গর্ব। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।’

স্ট্যাটাসের শেষাংশে সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আমাকে বিশ্বাস করার জন্য, আমার পাশে থাকার জন্য এবং এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। ভালোবাসি বাংলাদেশ।’

এদিকে, ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর জেনিফার ব্যারেটো। মঙ্গলবার (২৪ নভেম্বর) পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানের হোসে মিগুয়েল আগরেলট কলিসিয়ামে অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে তার নাম ঘোষণা করা হয়।

এবারের আসরে প্রথম রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন ভেনেজুয়েলার ক্লারা ভেগাস। এ ছাড়া ফিলিপাইনের বিয়া মিলান-উইন্ডরস্কি তৃতীয় এবং নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন চতুর্থ রানার-আপ নির্বাচিত হন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।