_copy7.webp)
.webp&w=2048&q=75)
দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছে বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির। ১৫ বছর ঘর সংসারের পর স্বামী পিটার হাগের সঙ্গে বিয়ে বিচ্ছেদ হয়েছে তার। জীবনের এমন দুঃসময়ে সন্তানদের থেকেও দূরে রয়েছেন তিনি। সম্প্রতি তিন ছেলে উইনস্টন, বিরাজ ও আর্থারের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী।
ছেলেদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে সেলিনা লিখেছেন, ‘এখানেই কথাগুলো লিখছি। কারণ আমার ছেলেদের কাছে পৌঁছাতে পারছি না। ওদের নতুন ক্লাস শুরু হলো। একটা আলিঙ্গন, একটা চুমু আর তোমাদের মুখে “স্কুলে যাচ্ছি মা” শুনতে পাব না। একসময় তোমাদের স্কুলের বইয়ের মলাট আমি নিজে লাগিয়ে দিতাম। আজ তোমাদের জন্য প্রার্থনা করছি মাত্র।’
সন্তানদের স্কুলের প্রথম দিনের শুভেচ্ছা জানিয়ে পুরোনো স্মৃতি তুলে ধরে এই অভিনেত্রী লেখেন, ‘এবার তোমাদের ক্লাসের প্রথম দিনে আমি থাকতে পারব না। ২০২৬ সালের বাকি দিনগুলোতেও থাকতে পারব না। আমার মন ভেঙে গেছে। বড়দের মধ্যে যাই ঘটুক না কেন, আমি চাই তোমরা বাবা ও মা দুজনের ভালোবাসাই পাও।’
ছেলেদের উদ্দেশে সেলিনা আরও লেখেন, ‘তোমাদের কখনো মা অথবা বাবার মধ্যে কাউকে বেছে নিতে হবে না। তোমরা মা ও বাবা দুজনকেই ভালোবাসতে পার। মা সবসময় সেটিকে সমর্থন করবে। আমাকে সবসময়ে পাশে পাবে। আমার ভালোবাসায় কোনো শর্ত নেই। কোনো দূরত্বই সেই ভালোবাসা বদলাতে পারবে না।’
শোবিজ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।