home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মা হলেন সোহিনী সরকার

মো. নূর নবী শেখ
শোবিজ ডেস্ককলম২৪.কম

আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪

Facebook
Twitter

মা হলেন সোহিনী সরকার

মা হলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। সোহিনী ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলির এটি প্রথম সন্তান।

আনন্দের খবরটি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন সোহিনী সরকার। ছোট্ট শিশুর পায়ের চিহ্ন আঁকা একটি ছবি পোস্ট করেছেন তিনি। তাতে এই অভিনেত্রী লিখেছেন, “আমাদের বীরপুরুষ, আমাদের নতুন সদস্য এসেছে। তোমরা সবাই আশীর্বাদ করো।” শেষে লেখা—“সোহিনী ও শোভন। ২০.০৯.২০২৬।” এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই তারকা যুগল।

কয়েক মাস আগে সোহিনী-শোভনের মা-বাবা হতে যাওয়ার খবর টলিপাড়ায় ছড়িয়ে পড়ে। সোহিনী একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার পর এই গুঞ্জনের পালে হাওয়া লাগে। যদিও শুরুতে বিষয়টি নিয়ে নীরব ছিলেন। সময়ের সঙ্গে মা হতে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কেবল তাই নয়, অন্তঃসত্ত্বা হওয়ার ৩ মাস পর্যন্ত সোহিনী ও শোভনের পরিবারের কাছেও খবরটি গোপন রেখেছিলেন।

মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে সম্পর্কে জড়ান সোহিনী সরকার। এরপর নানা সময়ে তাদের বাগদানের গুঞ্জন রটেছে। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন সোহিনী। তবে গুঞ্জন সত্যি করে, ২০২৪ সালের ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়েন তারা।

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

মডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সোহিনী সরকার। এরপর নানা সময়ে তাদের বাগদান-বিয়ের গুঞ্জন রটেছে। তবে গুঞ্জন সত্যি করে, ২০২৪ সালের ১৫ জুলাই সাতপাকে বাঁধা পড়েন তারা।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়ান।

তারপর ‘রাজকাহিনী’, ‘হর হর ব্যোমকেশ’, ‘বিবাহ ডায়েরিজ’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান সোহিনী। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রান্না বাটি’। গত বছর মুক্তি পায় সিনেমাটি।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।