
অভিনেত্রী তানজিকা আমিন। উপস্থাপনা, নাটক ও ওটিটি মিলে ক্যারিয়ারে সেরা সময় পার করছেন। তবে ২ দশকের বেশি সময় ক্যারিয়ারের পাশাপাশি একসময় তার ব্যক্তিজীবনও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে।
২০১১ সালে তিনি বিয়ে করেন স্থপতি এনামুল করিম নির্ঝরকে। কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ নিয়ে নানা জল্পনা থাকলেও বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তানজিকা আমিন বলেন, ‘দুজন ভালো মানুষ একসঙ্গে ভালো থাকতে পারিনি। নির্ঝর খুবই ভালো মানুষ। সে এখন অন্য জায়গায় সুন্দরভাবে সংসার করছে, আমিও আমার জায়গায় ভালো আছি। শুধু আমাদের একসঙ্গে থাকা হয়নি।’
জানা যায়, বড় কোনো অভিযোগ নয়—ব্যক্তিত্বের অমিল ও বোঝাপড়ার ঘাটতিই ছিল বিচ্ছেদের মূল কারণ।
সময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সময়ের ওপর আমি কখনো দোষ চাপিয়ে দিই না। দোষ আমার বা আমাদের ওপর দিই। বিচ্ছেদের কথাটা এখন হয়তো সহজে বলতে পারছি কিন্তু ২০১৩ বা ২০১৪ সালে কথাটা সহজে বলতে পারিনি। কারণ, সেই সময় বিষয়টি জটিল ছিল। আর এখন এটি আমাদের সমাজে স্বাভাবিক হয়েছে।’
বিচ্ছেদের পর দীর্ঘ সময় একাই ছিলেন তানজিকা। পরে ২০২৪ সালের ৬ ডিসেম্বর পারিবারিক আয়োজনে অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়াকে বিয়ে করেন তিনি।
বিয়ের পর তানজিকা আমিন বিদেশে স্থায়ী হচ্ছেন বলেও গুঞ্জন উঠেছিল। এ বিষয়ে গেল গেল ডিসেম্বর মাসে তিনি সমকালকে বলেছিলেন, ‘এটা একেবারেই ভুল কথা। দেশের বাইরে স্থায়ী হওয়ার চিন্তা এখনও মাথায় আসেনি। বাংলাদেশ ছাড়া আমি কিছু চিন্তা করতে পারি না। আমার কাজ, দর্শক– সব এ দেশেই। আমার স্বামী সাইফ বাসুনিয়া অস্ট্রেলিয়ায় থাকেন। তিনি দেশে আসেন, আমিও সেখানে যাই। আসা-যাওয়ার মধ্য দিয়েই সংসার ও কাজ– দুটোই সামলাতে হবে। সেটাই করে যাচ্ছি।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।