_copy7.webp)
.webp&w=2048&q=75)
আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই হয়ে গেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। তবে দেশের কিংবদন্তিকে ঘরের মাঠে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও তাকে আরও একবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে দেখতে চান দেশটির ফুটবল কর্তারা। আগামী ফিফা উইন্ডোতে মেসিকে নিয়ে একটি বিশেষ প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। তবে পুরো বিষয়টিই এখনো আলোচনার পর্যায়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিতে হবে মেসিকেই। তিনি আরেকটি ম্যাচ খেলতে রাজি কি না, আগে সেটিই নিশ্চিত করতে চায় এএফএ।
২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত চলবে পরবর্তী ফিফা উইন্ডো। এই সময়ে আর্জেন্টিনা দুটি কিংবা তিনটি প্রীতি ম্যাচ খেলতে পারে। কিছু প্রতিবেদনে তিন থেকে চারটি ম্যাচের সম্ভাবনার কথাও বলা হয়েছে। তবে প্রতিপক্ষ, দিনক্ষণ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি।
আর্জেন্টাইন সাংবাদিক পাবলো গ্রাভেলোনের দাবি, সবকিছুই ইঙ্গিত দিচ্ছে ঘরের মাঠে মেসির শেষ আর্জেন্টিনা ম্যাচ আয়োজনের দিকে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সবচেয়ে এগিয়ে আছে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তাল। তবে বুয়েন্স আয়ার্সের পাশাপাশি কর্দোবা কিংবা মেসির জন্মশহর রোজারিওতেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে। রোজারিওর সম্ভাবনা অবশ্য তুলনামূলক কম।
টিএনটি স্পোর্টস আর্জেন্টিনার সাংবাদিক ম্যাক্সিমিলিয়ানো গ্রিলো জানিয়েছেন, সেপ্টেম্বরে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের কাজ করছে আর্জেন্টিনা। ম্যাচগুলোর ভেন্যু হতে পারে বুয়েন্স আয়ার্স, কর্দোবা কিংবা রোজারিও। তবে কোনো প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।
এএফএ অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে মেসিকে নিয়ে বিদায়ী ম্যাচের পরিকল্পনাটি আপাতত গুঞ্জন হিসেবেই রয়েছে। শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কি না, তার চেয়েও বড় প্রশ্ন মেসি নিজে আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে চান কি না।
খেলা নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।