home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:২৯

Facebook
Twitter

মালয়েশিয়ার বিপক্ষে হারল বাংলাদেশ

যুব বিশ্বকাপ হকিতে গতবার খেলেছিল বাংলাদেশ অ-২০ হকি দল। যা বাংলাদেশের হকির জন্য ঐতিহাসিক কীর্তি। এবারও যুব বিশ্বকাপে খেলার উদ্দেশ্যে যুব এশিয়া কাপ হকিতে অংশ নিয়েছে বাংলাদেশ। তবে প্রথম দুই ম্যাচ হেরে যুব এশিয়া কাপে বেশ চাপে লাল-সবুজের প্রতিনিধিরা।

নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের বিপক্ষে এগিয়ে থেকেও হেরেছিল বাংলাদেশ। আজ মালয়েশিয়ার বিপক্ষে সমতায় ফিরেও হার এড়াতে পারেনি। প্রথম কোয়ার্টারে বাংলাদেশ-মালয়েশিয়া দুই দলের কেউই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোলে মালয়েশিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়। বাংলাদেশ বিরতির আগেই এক গোল পরিশোধ করে।

মধ্য বিরতির পর মাহাদী হাসানের ফিল্ড গোলে বাংলাদেশ সমতায় ফেরে। তৃতীয় কোয়ার্টার ২-২ সমতায় শেষ হয়। চতুর্থ ও শেষ কোয়ার্টারে বাংলাদেশ ভালো খেলতে পারেনি। মাত্র চার মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে বাংলাদেশ। ৪-২ ব্যবধানে পিছিয়ে পড়লে ম্যাচের শেষ ৯ মিনিটে আর গোল পায়নি বাংলাদেশ।

টানা দুই হারে বাংলাদেশ গ্রুপের অবস্থান নিচের দিকে অবস্থান করছে। এই গ্রুপে বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ কাজাখস্তান ও পাকিস্তানের বিপক্ষে। কাজাখস্তান তুলনামূলক দুর্বল দল। তবে পাকিস্তানের বিপক্ষেই মূল লড়াই। পাকিস্তানকে হারাতে পারলে পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে সহজ প্রতিপক্ষ পাওয়ার সুযোগ রয়েছে। ঐ ম্যাচ জিতলে বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।