home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

মো. নূর নবী শেখ
স্পোর্টস ডেস্ককলম২৪.কম

আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১০

Facebook
Twitter

আবারও সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

সপ্তাহখানেকের ব্যবধানে আবারও ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপে ৪২ রানে হারের পর এবার এশিয়ান গেমসের সেমিফাইনালে নিগার সুলতানা জ্যোতির দলের প্রতিপক্ষ এশিয়া কাপজয়ী ভারত।

শুক্রবার জাপানকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতের মেয়েরা। করোগি স্পোর্টস পার্কে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয় স্বাগতিক জাপান। জবাবে মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় ভারত।

ভারত-জাপান ম্যাচের ফলের দিকেই তাকিয়ে ছিল বাংলাদেশ। তবে দুই দলের শক্তির পার্থক্য বিবেচনায় ভারতের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। এর আগে চীনের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। র‌্যাঙ্কিংয়ের বিচারে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

ফলে ২০ সেপ্টেম্বর আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এশিয়া কাপে ভারতের কাছে হারের পর এবার জ্যোতির দলের সামনে সেই প্রতিপক্ষের বিপক্ষেই ঘুরে দাঁড়ানোর সুযোগ।

বাংলাদেশ সময় রোববার সকাল ১১টায় করোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে একই দিনে পাকিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

এশিয়ান গেমস নারী ক্রিকেটের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল হবে ২২ সেপ্টেম্বর।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।