সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান
নূর জাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। ভারত থেকে আসা এ ডিজেল পদ্মা অয়েল পিএলসি-এর পার্বতীপুর ডিপোতে শনিবার (১৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে পৌঁছেছে।
শনিবার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে ডিজেল পাম্পিং শুরু হয় এবং সোমবার বিকেল পৌনে ৬টার দিকে পুরো পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।
তিনি আরও জানান, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত রয়েছে। বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও সাত হাজার মেট্রিক টন ডিজেলের একটি চালান পাম্পিং শুরু হবে।
উল্লেখ্য, চলতি এপ্রিলে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গত ১১ এপ্রিল আট হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। এ নিয়ে এই মাসে দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।
অর্থ ও বাণিজ্য নিয়ে আরও পড়ুন




