home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুনের সেরা কর্মীদের সম্মাননা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ১৩ এপ্রিল ২০২৬, ১৭:৫৭

Facebook
Twitter

লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুনের সেরা কর্মীদের সম্মাননা

আধুনিকতা, নান্দনিকতা ও দক্ষতার সমন্বয়ে গড়ে ওঠা লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন দেশের রূপচর্চা খাতে ইতোমধ্যে একটি আস্থার নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নারী-পুরুষ উভয়ের জন্য গুণগত মানসম্পন্ন সেবা প্রদান করে প্রতিষ্ঠানটি গ্রাহকদের ভালোবাসা অর্জন করেছে।


শুধু সেবার মানেই নয়, কর্মীদের সম্মান ও অনুপ্রেরণার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে সম্প্রতি আয়োজন করা হয় জমকালো ডিনার ও ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান।


অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল সেরা কর্মীদের সম্মাননা প্রদানসহ শ্রেষ্ঠ বিজয়ীর হাতে তুলে দেওয়া হয় একটি আইফোন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক তানজিল জনি এবং কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনাসহ অন্যান্য পরিচালকগণ কর্মীদের হাতে এই পুরস্কার তুলে দেন। 


অনুষ্ঠানে আয়োজকরা জানান, বর্তমানে দেশের ২১টি শাখায় কার্যক্রম পরিচালনা করছে লুক চেঞ্জ লাইফস্টাইল। ভবিষ্যতে দেশের সব বিভাগ ও জেলায় শাখা সম্প্রসারণের পাশাপাশি বিদেশেও কার্যক্রম বিস্তারের পরিকল্পনা রয়েছে। এতে করে দেশের বেকার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।আয়োজকরা আরও বলেন, লুক চেঞ্জ লাইফস্টাইল শুধু একটি সেলুন নয়, এটি একটি পরিবার, যেখানে কর্মীদের সাফল্য, সম্মান ও অনুপ্রেরণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।