Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মোহাম্মদপুরে মা–মেয়ের প্রতারণা, নতুন স্বামীসহ গ্রেপ্তার ২

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

রাজধানীর মোহাম্মদপুরে প্রতারণার ঘটনায় নাসেরা তাজরিয়ান নামের এক নারীকে তার বর্তমান স্বামী সাইফ উল আলমসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে মোহাম্মদপুর থানায় তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নাসেরা তাজরিয়ান প্রথম স্বামী থাকা অবস্থায় গোপনে দ্বিতীয় বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে প্রথম স্বামী যোগাযোগ করলে তার পরিবার থেকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরবর্তীতে ভুক্তভোগী আদালতের শরণাপন্ন হলে আসামিরা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।


মামলার বাদী ভুক্তভোগীর মোহাম্মদ তারেকের দাবি, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। কিন্তু পারিবারিক অস্বীকৃতির কারণে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর একতরফাভাবে তালাকনামায় স্বাক্ষর নেওয়া হয়। এর মাত্র ২০ দিনের মাথায়, ১০ অক্টোবর ২০১৭ সালে, নাসেরা তাজরিয়ান তার ছোট বোনের উপস্থিতিতে দ্বিতীয় বিয়ে করেন।


এরপর দীর্ঘ সময় ধরে, বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত, ভুক্তভোগীর কাছ থেকে নিয়মিত অর্থ নেন নাসেরা তাজরিয়ান। প্রতি মাসে ভরণপোষণ বাবদ ৫০-৬০ হাজার টাকা, বিদেশ যাওয়ার কথা বলে ব্যাংক হিসাবে প্রায় ১ লাখ টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া মোটরসাইকেল ও ব্যবসার জন্যও বিভিন্ন সময় টাকা নেন।


অন্যদিকে, নাসেরা তাজরিয়ানের দাবি—তিনি ১২ নভেম্বর ২০২২ সালে প্রথম স্বামীকে তালাক দেন। তবে ভুক্তভোগীর বক্তব্য, তিনি এ বিষয়ে কিছুই জানতেন না। বরং ওই সময়ের পরও তাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক বজায় ছিল এবং নিয়মিত আর্থিক লেনদেন চলেছে।


তদন্তে আরও জানা যায়, ২০২৫ সালের ২৮ নভেম্বর নাসেরা তাজরিয়ান বর্তমান স্বামী সাইফ উল আলমকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ের বিষয়টি গোপন রেখে তিনি আগের স্বামীর কাছ থেকে একাধিক দফায় টাকা নেন বলে অভিযোগ।


এছাড়া, ভুক্তভোগীর নামে কেনা প্রায় ১০ লাখ টাকার সঞ্চয়পত্র, যা ২০২৬ সালে পরিপক্ব হওয়ার কথা ছিল, সেটি ২০২৫ সালের ডিসেম্বরেই ভেঙে ফেলা হয়। অভিযোগ রয়েছে, ওই টাকা দিয়ে গাবতলীতে জমি কেনা হয়েছে, যেখানে নাসেরা তাজরিয়ান, তার বোনেরা এবং বর্তমান স্বামীর সংশ্লিষ্টতা রয়েছে। বর্তমানে ভুক্তভোগী প্রথম স্বামী ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলাটি বিচারাধীন রয়েছে।


এ বিষয়ে মামলার ওয়ারেন্ট অফিসার এসআই আকরামুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।