_copy7.webp)

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাতে বুদ্ধি প্রতিবন্ধী ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের মামলার প্রধান পলাতক আসামি সুরুজ আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪ দল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১টা ৪০ মিনিটের দিকে মধুপুর উপজেলার অরণখোলা বটতলা-কাকরাইদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ধনবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (২৪ সেপ্টেম্বর) বিকেলে কিশোরীকে প্রলোভন দেখিয়ে সুরুজ তার চায়ের দোকানে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কিশোরীর নানী বাদী হয়ে গত (২৫ সেপ্টেম্বর) ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই সুরুজ পলাতক ছিলেন।
মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে টাঙ্গাইল এসআরবি-১৪ এর সিপিসি-৩ দলের সদস্যরা এই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআরবি সদস্যরা সুরুজকে গ্রেপ্তারের পর পুলিশের কাছে হস্তান্তর করেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করা হলে তিনি বিকেলে বসা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন

.webp&w=2048&q=75)







সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।