_copy7.webp)

টাঙ্গাইলের ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত আব্দুল খালেক(৫৫) কে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধনবাড়ী উপজেলা চত্বরে ভূমিহীন সমিতি ও এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা অভিযোগ করেন, বনিচন্দ্রবাড়ী গ্রামের দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল খালেকের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।অভিযোগপত্রের তথ্য অনুযায়ী,শিশুটিকে ১০ টাকা দেওয়ার পাশাপাশি আরও টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। পরে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তধর্ষক আব্দুল খালেক(৫৫)।
মানববন্ধনে বক্তারা বলেন, কোমলমতি শিশুর সঙ্গে এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অভিযুক্ত আব্দুল খালেকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।