home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


আমিনবাজারে এসবির এসআইকে পিটিয়ে হত্যা, ছেলে আহত

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫

Facebook
Twitter

আমিনবাজারে এসবির এসআইকে পিটিয়ে হত্যা, ছেলে আহত

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার ছোট ছেলে গুরুতর আহত হয়েছেন।

নিহত পুলিশ কর্মকর্তার নাম–আলতাফ হোসেন (৫৮)। তিনি ঢাকায় এসবিতে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার রাত আটটার দিকে সাভার থানার আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। একপর্যায়ে ১০ থেকে ১৫ জন আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের ওপর হামলা চালান।

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এছাড়া তার ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, গাড়ি পার্কিং নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজের বাসার কাছেই হামলার শিকার হন এসবির ওই এসআই। একটি প্রাইভেট কার রাখা নিয়ে দুই পক্ষের ঝামেলা মেটাতে গিয়েছিলেন আলতাফ। তখনই তাকে ও তার ছেলেকে মারধর করা হয়।পুলিশ সুপার বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

এসবির সাভার জোনের এএসআই মাসুদ রানা বলেন, আমিনবাজারে নিহত আলতাফ হোসেনের জায়গা রয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা জানার চেষ্টা চলছে।

আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।