home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ফেনীতে পৃথক অভিযানে ভারতীয় পণ্য জব্দ

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ফেণীকলম২৪.কম

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১৬

Facebook
Twitter

ফেনীতে পৃথক অভিযানে ভারতীয় পণ্য জব্দ

ফেনীতে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য অর্ধকোটি টাকা।

শনিবার (৫ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, চশমা, থ্রি-পিস, ঔষধ ও কাঠসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে-কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।