_copy7.webp)
.webp&w=2048&q=75)
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে ছাত্রকে ধর্ষণের অভিযোগে করা মামলায় নিজাম উদ্দিন নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে নোয়াখালী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১ আগস্ট রাতে কৌশল্যা ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসার হেফজখানার এক আবাসিক ছাত্রকে ধর্ষণের অভিযোগে নিজাম উদ্দিনের বিরুদ্ধে মামলা হয়। ছাত্রের বাবা বিষয়টি জানার পর দাগনভূঞা থানায় মামলাটি করেন ২৯ আগস্ট।
ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক ছিলেন। পুলিশের একটি টিম প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে নোয়াখালী চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।