_copy7.webp)
.webp&w=2048&q=75)
চোরাচালানবিরোধী অভিযানে ভোলার তজুমদ্দিনে মেঘনা নদী থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশে নেয়া ৮ হাজার কেজি (১৬০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড।
এ সময় সার পরিবহনে ব্যবহৃত একটি স্টিলবডি ট্রলারও জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভোলার তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজার সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। ওই এলাকায় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রলার থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা, অর্থাৎ ৮ হাজার কেজি ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত স্টিলবডি ট্রলারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের স্বার্থে পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।