_copy7.webp)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মাহদী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯টা ৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’
মাহদীর দাবি, তিনি সব মামলায় জামিনে থাকলেও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি। দেশের বাইরে যেতে হলে পুলিশের পক্ষ থেকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পরে বিমানবন্দর এলাকা থেকে চলে যান মাহদী। তবে এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন




সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।