home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২

Facebook
Twitter

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে শিবচর হাইওয়ে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে খুলনা থে‌কে ঢাকাগামী ‘পালকি পরিবহন’-এর একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ‘হানিফ পরিবহন’-এর একটি বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে পেছন থে‌কেধাক্কা দিলে ঘটনাস্থলে তিনজন যাত্রীর মৃত্যু হয়। এসময় উভয় পরিবহনের কমপক্ষে ছয়জন আহত হন।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।