home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১

Facebook
Twitter

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার ও ৫১টি মামলা দায়ের করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এসব তথ্য জানান।

গ্রেফাতর হওয়াদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৪৪ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, মতিঝিল বিভাগে ৭৫ জন, তেজগাঁও বিভাগে ৯৬ জন, মিরপুর বিভাগে ৯২ জন, গুলশান বিভাগে ৪৬ জন, উত্তরা বিভাগে ৯৩ জন, গোয়েন্দা বিভাগে ১৬ জন এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।

অভিযানে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য ও আলামত উদ্ধার এবং সংশ্লিষ্টদের গ্রেফতা করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।