home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন : মুরুন মিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাইফুল ইসলাম, গোপালগঞ্জকলম২৪.কম

আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৬

Facebook
Twitter

ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন : মুরুন মিয়া

​গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণী ইউনিয়নের সিঙ্গিপাড়া ২ নং ওয়ার্ডের বাসিন্দা মুরুন মিয়া খাঁ সংবাদ সম্মেলন করে বিএনপি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন।


বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর) সকাল ১০টায় সিঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।


​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুরুন মিয়া খাঁ বলেন, আমার পরিবার ও বংশপরম্পরায় আজীবন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। 


গত ৫ আগস্টের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন মামলা ও হামলার ভয়ে আমি বাধ্য হয়ে বিএনপিতে যোগদান করি। কিন্তু আমার মন ও মননে চিরকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের আদর্শ গভীরভাবে ধারণ করে আছি। তাই আজ থেকে সম্পূর্ণ সজ্ঞানে ও স্বইচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করছি।


তিনি আরও বলেন, আমি একজন সাধারণ ও গরিব মানুষ। আগামী দিনে আর কোনো রাজনৈতিক দলের সঙ্গে নিজেকে জড়াতে চাই না। শান্তিতে সাধারণ জীবনযাপন করতে চাই। এ সময় তিনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।