home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মহাসড়কে থেমে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩

মো. নূর নবী
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৭

Facebook
Twitter

মহাসড়কে থেমে থাকা কাভার্ডভ্যানে বাসের ধাক্কায় নিহত ৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে দ্রুতগামী বাসের ধাক্কায় ৩ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহাসড়কের মুহুরীগঞ্জের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও ইউনিক বাসের চালক রয়েছে বলে বাস যাত্রীরা জানায়। তবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। 


মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি কাভার্ডভ্যান বিকল হয়ে পড়ে। চালক ও হেলপার গাড়িটি নিরাপদ স্থানে নেওয়ার জন্য একটি লং ভেহিক্যাল এনে কাভার্ডভ্যানে রশি লাগানোর কাজ করছিলেন।


এ সময় হঠাৎ ইউনিক পরিবহনের একটি বাস কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। তাৎক্ষণিক আশপাশের লোকজন ও পুলিশ এসে হতাহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করে৷ গুরুতর আহত অবস্থায় বাকি ১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।​


প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ সদস্যরা জানায়, নিহত ৩জনের মধ্যে কাভার্ডভ্যান চালক ও হেলপার এবং ইউনিক বাসের চালক রয়েছেন। 


ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যান, লং ভেহিকেল ও ইউনিক পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।