_copy7.webp)

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু ঈসা মঞ্জিল (৫৫), লোহাজুরী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিয়াদ হোসেন (৩২), জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল (৫২), করগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সজিব মিয়া ( ৩৫), লোহাজুরী ইউনিয়নের উত্তর পূর্বচর পাড়াতলা ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক মো. কিরণ মিয়া (৪০) ও কটিয়াদী পৌর আওয়ামী লীগ নেতা শাহীন (৫০)।
কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
দেশজুড়ে নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।