_copy7.webp)

র্যাব বিলুপ্ত না করে একই জনবল দিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠন করা হলে তা নতুন মোড়কে র্যাবকে ফিরিয়ে আনার শামিল হবে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’ বিলের বিরোধিতা করে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, র্যাব গুম, বিচারবহির্ভূত হত্যা ও ‘আয়নাঘর’-এর সঙ্গে জড়িত ছিল এবং ফ্যাসিবাদী সময়ের একটি প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন কোনো প্রতিষ্ঠান গঠনের আগে র্যাব পুরোপুরি বিলুপ্ত করার দাবি জানান তিনি।
পুলিশের বিশেষায়িত ইউনিটের প্রয়োজন থাকলে তা নিয়ে সংসদে আলোচনা করে কাঠামো নির্ধারণের পর বিল আনার আহ্বান জানান নাহিদ ইসলাম।
রাজনীতি নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।