home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শ্রীবরদী সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০

Facebook
Twitter

শ্রীবরদী সীমান্তে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় সাবান জব্দ

শেরপুরের শ্রীবরদী সীমান্তের ডুমুরতলা এলাকা থেকে সাড়ে ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি সাবান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে ৩৯ বিজিবির কর্ণঝোড়া বিওপির নিয়ন্ত্রণাধীন ডুমুরতলা পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন এসব ভারতীয় সাবান জব্দ করা হয়। কর্ণঝোড়া বিওপির নায়েক রহিমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবির দাবি, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাবানের কার্টুনগুলো ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কর্ণঝোড়া বিওপির ইনচার্জ সুবেদার ফুলমিয়া ভারতীয় সাবান জব্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতভর অভিযানের অংশ হিসেবে রোববার ভোরে ডুমুরতলা এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।