Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। প্রধানমন্ত্রী বলেছেন আগামীর বাংলাদেশ গড়ার কারিগর শিক্ষক এবং শিক্ষার্থীরা। একটি জাতির জন্য সুশিক্ষিত প্রজন্ম দরকার।


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন শিক্ষাব্যবস্থায় প্রয়োজনে বাজেট বৃদ্ধি করা হবে। কিন্তু অবকাঠামোর পাশাপাশি শিক্ষার মান বাড়াতে হবে। আমরা যেন বহির্বিশ্বের প্রতিযোগিতায় টিকতে পারি এই শিক্ষাই আমাদের অর্জন করতে হবে।’


শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘গুগলে দেখবে বিশ্বে কীভাবে তোমাদের ক্লাসে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে কীভাবে পড়াশোনা হয়? তোমরা সেভাবে ডিমান্ড করবে শিক্ষকদের কাছে। তাদের সেটা করতেই হবে। এখন আর আগের দিন নেই, শিক্ষকরা যা বলতো আমরা বুঝতাম, এর বাইরে আর কিছু নেই। এখন তুমিও জানো কীভাবে কী হয়।’


শুক্রবার (১৭ এপ্রিল) হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে নবাগত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেব শিক্ষামন্ত্রী এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে জানতে চান আন্তর্জাতিক মানদন্ডে আপনার বিশ্ববিদ্যালয়ের রেঙ্কিং কত। বিশ্ব রাংকিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের অবস্থান নেই।


তিনি আরও বলেন, ‘আমাদের জনসংখ্যার অভাব নেই। আমাদের ছাত্রছাত্রীর অভাব নেই। সুতরাং, বিশ্বের অনান্য দেশে বিশ্ববিদ্যালয়ে ছাত্রের অভাব। আমাদের সেই অভাব নেই।


বিশ্বায়নের যুগে এগিয়ে যেতে আমাদের কোনো বাধা নেই। বিশ্বায়নের যুগে টিকে থাকতে না পরলে ভবিষ্যৎ অন্ধকার।’


ড. মিলন আরও বলেন, ‘এই দেশের সব বিশ্ববিদ্যালয় চলে জনগনের করের টাকায়। তাই জনগণের টাকায় তুমি পড়ছো। দেশের প্রতি তুমি কতটুকু ঋণি এটা তোমাকে বুঝতে হবে।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।