home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ২২ এপ্রিল ২০২৬, ১৭:৩৭

Facebook
Twitter

সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, শাস্তির দাবি

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সংঘটিত এ ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।


এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। সংগঠনটির সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক যৌথ বিবৃতিতে বলেন, কলেজে সংঘটিত এই সহিংসতা মূলত ক্যাম্পাসে আধিপত্য বিস্তার ও দখলদারিত্বের ফল।


নেতৃবৃন্দ অভিযোগ করেন, এক পক্ষের ওপর অন্য পক্ষের হামলার ধরন ছিল অত্যন্ত ভয়াবহ, যা অতীতের দখলভিত্তিক ছাত্ররাজনীতির নেতিবাচক সংস্কৃতিরই পুনরাবৃত্তি। তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার পর কে আগে হামলা করেছে—এমন বিতর্ক তুলে মূল সমস্যাকে আড়াল করা হচ্ছে, যা সারাদেশে ছাত্র সংগঠনগুলোর মধ্যে সংঘাত বাড়াচ্ছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এতে ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।


নেতারা দাবি করেন, ক্ষমতাকেন্দ্রিক ও আদর্শবিহীন ছাত্ররাজনীতি থেকেই গ্রুপিং, লবিং, হল ও ক্যাম্পাস দখলের মতো সহিংসতা জন্ম নেয়। সাম্প্রতিক এই সংঘর্ষ সেই বাস্তবতারই প্রতিফলন।


তারা আরও বলেন, যেকোনো সন্ত্রাস ও ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রসমাজের রাজনৈতিক সচেতনতা ও ঐক্যই একমাত্র প্রতিরোধ হতে পারে। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হলে ক্যাম্পাসে সন্ত্রাস ও দখলদারিত্ব ঠেকানো সম্ভব বলেও মন্তব্য করেন তারা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।