_copy7.webp)
.webp&w=2048&q=75)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করতে বিশেষ কল সেন্টার চালু করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
প্রবাসীদের কনস্যুলার সেবা-সংক্রান্ত তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে চালু করা এই কল সেন্টারে ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।
বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং কনস্যুলার সেবা সহজীকরণের বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে।
কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে কল সেন্টারের মাধ্যমে কনস্যুলার সেবা-সংক্রান্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও দিকনির্দেশনা দ্রুত পেতে পারবেন।
কল সেন্টার পরিচালনার জন্য মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন তরুণদের যুক্ত করা হয়েছে। তারা প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করবেন।
সেবাপ্রত্যাশীদের কলের কার্যকর ও সময়োপযোগী সাড়া নিশ্চিত করতে সপ্তাহের সাত দিনই কল সেন্টার চালু থাকবে। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এই সেবা পাওয়া যাবে।
কোনো কারণে তাৎক্ষণিকভাবে ফোনে সংযোগ পাওয়া না গেলে সেবাপ্রত্যাশীরা ভয়েস মেইল রেখে যেতে পারবেন। পরবর্তীতে সংশ্লিষ্ট এজেন্টরা ওই বার্তা পর্যালোচনা করে প্রবাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবেন।
নতুন এই উদ্যোগের ফলে নিউইয়র্ক কনস্যুলেটের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগ আরও সুসংগঠিত ও কার্যকর হবে বলে আশা সংশ্লিষ্টদের। একই সঙ্গে কনস্যুলার সেবা গ্রহণে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং তথ্য পাওয়ার প্রক্রিয়াও আরও সহজ হবে।
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।