_copy7.webp)
.webp&w=2048&q=75)
সরকার ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে ১১ দলীয় ঐক্যের ঘোষিত ছয় দফা এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের আগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, যত বাধাই আসুক, ১১ দলীয় ঐক্যের লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবে। নতুন করে যারা স্বৈরাচারী হয়ে উঠছে, চাঁদাবাজি করছে এবং গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে—এই লংমার্চ তাদের বিরুদ্ধে।
তিনি বলেন, লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করা হলে ছয় দফা আর ছয় দফা থাকবে না, তা এক দফায় পরিণত হবে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, জনগণের দাবি আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। বাধা দিয়ে এই কর্মসূচি থামানো যাবে না।
রাজনীতি নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।