home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


দেশের পরিস্থিতি স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাকলম২৪.কম

আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

Facebook
Twitter

দেশের পরিস্থিতি স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম

দেশের পরিস্থিতি এখনো কিছুটা স্থিতিশীল রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে এই স্থিতিশীলতাকে একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে বলে জানিয়েছেন তিনি। এ জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।


শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


নাহিদ ইসলাম বলেন, অতীতে বিভিন্ন সময়ে সংখ্যায় কম ও জাতিগতভাবে সংখ্যালঘু মানুষের ওপর নির্যাতন-নিপীড়নের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অনেক সময় রাষ্ট্র বা সরকার নীরব থেকেছে কিংবা ব্যবস্থা নেয়নি। কখনও কখনও পরোক্ষভাবে এসব ঘটনার সমর্থনও দেওয়া হয়েছে। এর ফলে বিচারহীনতার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল বলে মন্তব্য করেন তিনি।


তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই তারা বিচারব্যবস্থা শক্তিশালী করার কথা বলে আসছেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক মর্যাদা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে দেশের বিচারব্যবস্থা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলেও মন্তব্য করেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, এর মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে। সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকেই এ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে হবে। বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে বলেও জানান তিনি।


সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে এনসিপি আহ্বায়ক বলেন, হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের সঙ্গে তাদের আত্মার বন্ধন রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের উৎসব ও সংস্কৃতির মেলবন্ধনের মধ্য দিয়েই এই ব-দ্বীপের বহু সংস্কৃতি ও ধর্মের ঐতিহ্য গড়ে উঠেছে। এই মেলবন্ধন ও সম্প্রীতি ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।


নাহিদ ইসলাম বাংলাদেশের মানুষ ও এনসিপিকে আশীর্বাদে রাখার জন্য সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।