home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মুজিবের জীবদ্দশার চেয়ে মৃত্যুর পর ‘আরও বেশি জ্বালিয়েছেন’: শাহরিয়ার কবির

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩১

Facebook
Twitter

মুজিবের জীবদ্দশার চেয়ে মৃত্যুর পর ‘আরও বেশি জ্বালিয়েছেন’: শাহরিয়ার কবির

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। 


তিনি বলেন, জীবিত অবস্থায় একজন ব্যক্তি যেমন গ্রামবাসীকে ‘জ্বালিয়েছেন’, মৃত্যুর পর তার শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে মামলা ও কারাবন্দির মাধ্যমে গ্রামবাসীকে আরও বেশি হয়রানি করা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে শেখ মুজিবুর রহমানের তুলনা করে তিনি বলেন, ‘যে লোক জীবিত অবস্থায় যতটা জ্বালিয়েছে, মরার পর আরও বেশি জ্বালিয়েছে।


শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মঞ্চ ২৪ আয়োজিত ‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।


শাহরিয়ার কবির দাবি করেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনার মাধ্যমে বাংলাদেশ ‘অভিশাপ’ থেকে মুক্ত হয়েছিল। তিনি প্রশ্ন তোলেন, মুক্তিযোদ্ধা কর্নেল ফারুক ও রশিদের মতো ব্যক্তিরা কেন শেখ মুজিবকে গুলি করে হত্যা করেছিলেন। তাঁর ভাষ্য, দেশ যখন ভারতের কাছে ‘বর্গা দেওয়া হচ্ছিল’, তখন মুক্তিযোদ্ধারা এ পদক্ষেপ নিয়েছিলেন।


তিনি বলেন, ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর কর্নেল ফারুক ও রশিদকে ইনডেমনিটি বা আইনি সুরক্ষা দেওয়া হয়েছিল। পরে ১৯৯৬ সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে ২০ বছর পর ওই সুরক্ষা আইন বাতিল করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি।


সিনিয়র এই আইনজীবী আরও বলেন, সংবিধানে ইনডেমনিটি বা আইনি সুরক্ষা অন্তর্ভুক্ত না করা এবং ভারতের লিখিত সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত এই ‘বিপ্লব’ চলমান থাকবে। শেখ হাসিনা ও শেখ মুজিব এখন মৃত উল্লেখ করে তিনি বলেন, যারা ডিসেম্বরে ফিরে আসার স্বপ্ন দেখছেন, তারা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও শেখ হাসিনা আর কোনোদিন ফিরে আসবেন না।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।