home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে : মামুনুল হক

মো. নূর নবী শেখ
নিজস্ব প্রতিবেদককলম২৪.কম

আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০

Facebook
Twitter

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে : মামুনুল হক

সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে। ক্ষমতার মসনদে বসে জাতিকে ভুলপথে পরিচালিত করার চেষ্টা করা হলে তাদের টেনে নামাতে হাত এক চুলও কাঁপবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য এই লংমার্চের আয়োজন করে।

লংমার্চের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার আদায়ের এই লংমার্চে কোনো বাধা এলে তা প্রতিহত করেই গন্তব্যে পৌঁছানো হবে। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেন, এই লংমার্চ আপামর জনগণের। সরকার বাধা দিলে সব বাধা উপেক্ষা করে চট্টগ্রামে পৌঁছানো হবে এবং ১১ দলের এই ছয় দফা দাবি এক দফায় রূপ নেবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের দুর্ভোগ কমাতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং দিন দিন মানুষের কষ্ট বাড়ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করেছে। সরকারকে সংসদে ভুল স্বীকার করে অবিলম্বে সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে।

উল্লেখ্য, উদ্বোধনী সমাবেশ শেষে সকাল ৮টা ১৫ মিনিটে লংমার্চটি চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে। পথিমধ্যে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।