home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


হামে আরও ৬ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ১ হাজার ৩৯৩

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৬ অক্টোবর ২০২৬, ১৬:২৭

Facebook
Twitter

হামে আরও ৬ জনের মৃত্যু, একদিনে শনাক্ত ১ হাজার ৩৯৩

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম আক্রান্ত হিসেবে মোট এক হাজার ৩৯৩ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে হাম উপসর্গে আক্রান্ত এক হাজার ২৯১ জন এবং নিশ্চিত হাম রোগী ১০২ জন।

মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দেশে হাম আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৯ হাজার ১৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন।

এ সময়ে হাম উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭৬ হাজার ৫১৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৬৯ হাজার ২৯০ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীদের মধ্যে নতুন করে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম রোগীদের মধ্যে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।