_copy7.webp)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করে বলেছেন, বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় লিপ্ত নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ভারত আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। তারা ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ‘রায়ের এক বছর : শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, বাংলাদেশে কোনো উগ্রপন্থি নেতা আশ্রয় নিয়ে সেখান থেকে ভারতে হামলা ও নাশকতার পরিকল্পনা করলে ভারত কখনো তা মেনে নিত না। অথচ বাংলাদেশের ক্ষেত্রে ভারত একই ধরনের পরিস্থিতি সহ্য করছে। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, এমন ব্যক্তিদের ভারত আশ্রয় দিচ্ছে। তারা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন।
তিনি বলেন, গত আড়াই বছর ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের প্রশিক্ষণ ও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে ভারত। এসব ব্যক্তি বাংলাদেশে এসে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আবার ভারতে ফিরে যাচ্ছেন। এ ক্ষেত্রে ভারতের ভূমিকা বাংলাদেশের জন্য উদ্বেগের। বাংলাদেশ সরকারকে ভারতের কাছে এ বিষয়ে প্রশ্ন তোলা এবং দেশটির অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বাসে পেট্রলবোমা হামলা বা অগ্নিসংযোগের ঘটনায় অনেক সংবাদমাধ্যম শিরোনামে শুধু ‘বাসে ককটেল বিস্ফোরণ’ বা ‘দুষ্কৃতকারীদের তাণ্ডব’ বলে উল্লেখ করে। এতে কারা এসব ঘটনা ঘটাচ্ছে, তা আড়ালে থেকে যায়। বিএনপি ও জামায়াতের ক্ষেত্রে ‘অগ্নিসন্ত্রাস’ ও ‘তাণ্ডব’ শব্দ ব্যবহার করা হলেও আওয়ামী লীগের ক্ষেত্রে ভিন্ন ভাষা ব্যবহার করা হয়।
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের বিরোধিতা করে হাসনাত আবদুল্লাহ বলেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নটি নিষ্পত্তি হয়ে গেছে। দলটির শাসনামলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করতে হবে। শুধু রায় ঘোষণা করলেই হবে না, সেই রায় কার্যকর করতে হবে। জুলাই আন্দোলনে নিহত প্রায় ১ হাজার ৪০০ মানুষের হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
রাজনীতি নিয়ে আরও পড়ুন



_copy1.webp&w=2048&q=75)



.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।