home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জামায়াত নৈতিকভাবে ক্ষয়ে যাওয়া রাজনৈতিক গোষ্ঠী: আমজনতার তারেক

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪৩

Facebook
Twitter

জামায়াত নৈতিকভাবে ক্ষয়ে যাওয়া রাজনৈতিক গোষ্ঠী: আমজনতার তারেক

‘জামায়াত নৈতিকভাবে ক্ষয়ে যাওয়া একটা রাজনৈতিক গোষ্ঠী। যারা ৭১ এর ঘটনায় লজ্জা পায়। না গাজী নজরুল, আমির হামজার মতো লোকদের নিয়ে লজ্জা পায়।’

সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এসব কথা লেখেন।

পোস্টে তিনি লেখেন, ‘ইসলামে লজ্জা (হায়া) হলো ঈমানের অন্যতম প্রধান অংশ এবং উন্নত চরিত্রের ভূষণ। লজ্জা নিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর বেশ কিছু গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে।’

‘রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “পূর্ববর্তী নবিগণের বাণী থেকে মানুষ যে শিক্ষাগুলো পেয়েছে, তার মধ্যে একটি হলো - ‘যদি তোমার লজ্জা না থাকে, তবে তুমি যা ইচ্ছা তাই করতে পারো।’’ (সহিহ বুখারি)’

তিনি লেখেন, ‘গতদিন দেখলাম আমির হামজাকে সংসদে দাঁড়িয়ে দিয়েছে জামাত। গাজী নজরুল জেলে না থাকলে তাকেও দাঁড়িয়ে দিত। অবশ্য গাজী নজরুল বা আমীর হামজারা এটিএম আজহার বা গোলাম আজম, নিজামীদের মত জঘন্য অপরাধী না। সুতরাং এমপি পদ থেকে তাদের সরানোর প্রশ্নই আসে না।’

‘আর লজ্জা পেয়েই কি হবে, এগুলোই তাদের মাথার মুকুট। মুকুটে ময়লা লাগলেও তা তাদেরই মাথার মুকুট।’



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।