home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে : রাশেদ খাঁন

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ২১:২০

Facebook
Twitter

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে : রাশেদ খাঁন

গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্মের মতো মনে করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এই অঞ্চলের পরিস্থিতি নিয়ন্ত্রণে ধৈর্য ও কৌশলী ভূমিকা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আওয়ামী লীগের চার সমর্থক নিহত হন এবং অনেকে আহত হন। তবে বিএনপি সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে একজনও মারা যাক, তা চায় না।

রাশেদ খাঁন আরও বলেন, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। শিগগিরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। তার ভাষ্য, নির্বাচিত একটি সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এই সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।

ফেসবুক পোস্টে এনসিপির নেতাদের অতীতের গোপালগঞ্জ সফরের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। তিনি উল্লেখ করেন, গোপালগঞ্জ থেকে প্রাণ বাঁচাতে নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ দলটির নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে ঢাকায় ফিরতে হয়েছিল। সে সময় দলটির অনেক নেতাকর্মী সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠিয়ে নেতাদের উদ্ধারের আহ্বান জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি। এখানকার মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করে। তাই এই অঞ্চলের মানুষের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে ধৈর্য ধরে কৌশলী ভূমিকা নেওয়ার বিকল্প নেই।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।