home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব: আখতার হোসেন

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩০

Facebook
Twitter

জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরে আসবে-এই প্রশ্নই অবান্তর। তাকে ফিরিয়ে আনতে হবে আইনগতভাবে, কূটনৈতিক প্রক্রিয়ায় এবং তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আর সে দায়িত্ব সরকারের। তিনি বলেন, অন্য কোনো উপায়ে তার আসার সুযোগ নেই। ফিরে আসার নামে নাশকতা, অগ্নিসন্ত্রাস করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির নেতা বলেন, যে খুনি দেশে গণহত্যা করেছে, গুম, খুন, আয়নাঘর করেছে, তাকে প্রতিরোধ করার জন্য দেশবাসী প্রস্তুত আছে। আমরা মাঠে থাকব এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। জুলাই যোদ্ধারা জেগে আছে।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আখতার হোসেন। এ সময় তিনি সংসদ-সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নিন্দা জানান। ওই অগ্নিকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে আখতার হোসেন বলেন, সরকার এভাবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার পথ খুঁজছে।ঘড়ি কিনুন

নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে অনুষ্ঠিত ওই সমাবেশ শেষে এনসিপির মহানগর ইউনিট এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল করেন।

আখতার হোসেন বলেন, যে বাড়িতে বছরের পর বছর মানুষ বসবাস করছেন, এমনকি ঘটনার আগের রাতেও মানুষ সেখানে ঘুমিয়েছেন, সেই বাড়িকে স্বরাষ্ট্রমন্ত্রী পরিত্যক্ত বলছেন। তার এ বক্তব্যে মনে হচ্ছে, আওয়ামী লীগ ও তাদের অগ্নিসন্ত্রাসের দায় সরকার এড়ানোর সুযোগ তৈরি করছে। সরকারি সেবা

তিনি বলেন, সরকারের দুর্বলতার কারণেই আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস করার সুযোগ পাচ্ছে। সরকার যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিত এবং দলটির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া কার্যকর করত, তাহলে তাদের সন্ত্রাসীরা এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ পেত না।

এ সময় গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা। তিনি বলেন, গোয়েন্দা সংস্থায় অনেক কর্মকর্তা থাকলেও আওয়ামী লীগ কোথায় নাশকতার পরিকল্পনা করছে, কোথায় একত্র হচ্ছে কিংবা কোথায় অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তা শনাক্ত করতে তারা ব্যর্থ হচ্ছে।

আখতার হোসেন বলেন, সরকার ঘটনা তদন্তের কথা বলছে। কিন্তু ইতোমধ্যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। ওই ফুটেজে বাইরে থেকে আগুন নিক্ষেপ করে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়ার দৃশ্য দেখা গেছে। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ থাকার পরও কেন এখন পর্যন্ত আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়নি, সরকারকে তার জবাব দিতে হবে।

একই সঙ্গে ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং অগ্নিসংযোগের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এনসিপির সদস্য সচিব।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।