_copy7.webp)

ভারত আমাদের পানিতে মারার একটা চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, পানির ন্যায্য পাওনা নিয়ে তারা কখনোই সুষ্ঠু বিধিব্যবস্থা করেনি। ফারাক্কা বাঁধের বিষয়টি আজকের না ব্রিটিশ আমল থেকেই লড়াই চলছে। যারা দিল্লির পদতলে ক্ষমতা দিয়ে দেন, যাদের প্রেমে গদগদ সেই আওয়ামী লীগকেও পানির বিষয়ে কোন ছাড় দেয়নি ভারত।
তিনি বলেন, পানির ন্যায্য হিস্যার যে লড়াই সেটা এখনো থামেনি। এ কান্না শুধু বাংলাদেশের কান্না নয়, পশ্চিমবঙ্গেরও কান্না হয়ে আসছে। পানির ন্যায্য হিস্যার দাবি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জাতিসংঘে নিয়ে গিয়েছিলেন। ৫৫-৫৬ বছর আলোচনা হলো, টনক নড়লো না। ফলে আন্দোলন আরও জোরদার করতে হবে।
ভারতের প্রতিটা চুক্তিতে প্রতারণা দেখছেন উল্লেখ করে রিজভী বলেন, জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে। নদীর পানির স্বাভাবিক প্রবাহ থাকতে হবে। কলকাতা বন্দরকে সচল রাখবেন বলে ন্যাচারাল প্রবাহকে বাঁধা দিলে নদী বিপন্ন হবে। সেক্ষেত্রে আমাদের প্রেরণার জায়গা মওলানা ভাসানী। মওলানা ভাসানী উদ্ধৃত করে কবি ইকবাল বলেছেন, যে খেতের ফসল থেকে কৃষক কিছু পায় না সে খেত পুড়িয়ে দাও।
রাজনীতি নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)

_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।