home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


‘আওয়ামী লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক রকমের বাটপার’: সাবেক প্রেস সচিব শফিকুল আলম

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪১

Facebook
Twitter

‘আওয়ামী লীগের সবচেয়ে ভালো লোকটাও ভয়ানক রকমের বাটপার’: সাবেক প্রেস সচিব শফিকুল আলম

‘আওয়ামীপনা’ শীর্ষক ওই আলোচনা সভায় শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের লক্ষ্যই হলো সহিংসতার মাধ্যমে দেশে লুটপাটতন্ত্র জারি রাখা। তিনি অভিযোগ করেন, বিগত সময়গুলোতে অতীতের অপরাধের যথাযথ বিচার ও জবাবদিহি নিশ্চিত না করায় দলটি বারবার সহিংস রূপে ফিরে আসার সুযোগ পাচ্ছে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ, রক্ষীবাহিনীর কর্মকাণ্ড এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, লগি-বৈঠার তাণ্ডবে ঢাকার কোটি মানুষের সামনে প্রকাশ্যে মানুষ পিটিয়ে মারা হলেও এর কোনো বিচার হয়নি। ২০০৭ সালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলেও ২০০৮ সালে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে গওহর রিজভীরা খুব চতুরভাবে সেই মামলা সরিয়ে ফেলেন। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই আজ আমরা গোপালগঞ্জের মতো ঘটনা দেখছি।

বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই ‘ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন’-এর আলোচনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১৬ বছর ধরে যারা খুন, গুম ও দমন-পীড়ন চালিয়েছে, তাদের বিচার পাশ কাটিয়ে রিকনসিলিয়েশনের কথা বলে আওয়ামী লীগকে আবারও রাজনৈতিক প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। একইসঙ্গে কিছু গণমাধ্যম ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রতিদিন জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্রনেতাদের হেয় প্রতিপন্ন করছেন বলেও তিনি অভিযোগ তোলেন।

প্রতিদিন হত্যার হুমকি পাচ্ছেন উল্লেখ করে সাবেক এই প্রেস সচিব বলেন, বাংলাদেশের মানুষ জুলাইয়ে যে জাগরণ ঘটিয়েছে, এরপর দেশ আর পিছিয়ে যাবে না। প্রয়োজনে আমরা ১০০ বছর ধরে এই অপশক্তির বিরুদ্ধে লড়াই করব।মানচিত্র দেখুন

গ্রামীণ ব্যাংকের ১৯টি শাখায় গত দুই সপ্তাহে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দেশের সুশীল সমাজের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি আধিপত্যবাদের প্রতিনিধি।

এছাড়াও তিনি এই অপশক্তি মোকাবিলায় নিজেদের মধ্যকার সব ভেদাভেদ ভুলে জুলাইয়ের সব শক্তিকে জাতীয় ঐক্য গড়ে তোলার আহবান জানান।




অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।