_copy7.webp)

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সহিংস আন্দোলনের মধ্য দিয়ে ফিরে আসার চেষ্টা করছে নিষিদ্ধ আওয়ামী লীগ। গোপালগঞ্জের সহিংসতাকে তিনি দলটির দেউলিয়াত্বের প্রমাণ বলে উল্লেখ করেন।
তার মতে, জুলাইকে অস্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না আওয়ামী লীগ।
মতবিনিময় শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, গোপালগঞ্জ ইস্যুতে সরকার এখন পর্যন্ত ধৈর্য ধরেছে। তবে প্রয়োজনে কঠোর পদক্ষেপের কথাও ভাবছে সরকার।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের সংবাদ বা প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সংবাদ প্রচার করলে জনগণ তা ভালোভাবে নেবে না। ইনিয়ে-বিনিয়ে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়ে কোনো সংবাদ করবেন না।
রাজনীতি নিয়ে আরও পড়ুন




.webp&w=2048&q=75)

_copy1.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)
সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।