Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ইসরাইলের সঙ্গে অ্যামনেস্টির সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান

প্রতিবেদক: ডেস্ক রিপোর্ট

আপডেট: কিছুক্ষণ আগে

Facebook
Twitter

Article Image

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিসার্চ, অ্যাডভোকেসি, পলিসি অ্যান্ড ক্যাম্পেইনস বিভাগের জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস ইসরাইলের সঙ্গে সব ধরনের সামরিক সহযোগিতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন চালিয়ে যাচ্ছে। তাঁর মতে, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে গাজা উপত্যকায় গণহত্যা, পশ্চিম তীরে সহিংসতা ও অবৈধ বসতি সম্প্রসারণ, বর্ণবৈষম্য ও দখলদারি নীতি, পাশাপাশি লেবাননে হামলা ও ব্যাপক বাস্তুচ্যুতি।


তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের সঙ্গে যেকোনো ধরনের সামরিক সহযোগিতা আন্তর্জাতিক অপরাধে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এরিকা গুয়েভারা রোসাস বিশেষভাবে ইতালি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়ন-ইসরাইল অ্যাসোসিয়েশন চুক্তি স্থগিতের পক্ষে অবস্থান নিয়ে কার্যকর উদ্যোগ নেওয়া উচিত। তাঁর ভাষায়, কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা বন্ধে এখন বাস্তব ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি।


সূত্র: আল জাজিরা



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : এনামুল হক আরমান

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।