home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শাপলা চত্বরে নিহত ৩২ জনের পরিচয় মিলেছে: চিফ প্রসিকিউটর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট কলম২৪.কম

আপডেট: ৩ মে ২০২৬, ২২:৪৮

Facebook
Twitter

শাপলা চত্বরে নিহত ৩২ জনের পরিচয় মিলেছে: চিফ প্রসিকিউটর

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহতদের মধ্যে ৩২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। 


রোববার (৩ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।


চিফ প্রসিকিউটর বলেন, শুধু ঢাকাতেই হত্যার শিকার ৩২ জনের নাম ঠিকানা পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ অনেক জায়গায় মানুষ মারা গেছে।


একটা হত্যাকাণ্ডকে নিয়ে কত রকমের মকারি হয়েছে। মানুষকে হত্যা করে লাশ গুম করে, গণকবর দিয়ে সেই লাশ নিয়ে মকারি করা হয়েছে।


এই মামলার তদন্ত শেষ পর্যায়ে উল্লেখ করে চিফ আমিনুল ইসলাম বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি ফেয়ার ইনভেস্টিগেশনের। যাতে প্রকৃত শুধু দোষী ব্যক্তি ছাড়া কেউ হয়রানি না হয়। আমরা তদন্তের ৯০ ভাগ সম্পন্ন করেছি। খুব দ্রুতই সম্ভবত ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।


উল্লেখ্য, এক দশক আগে সংঘটিত এই ঘটনায় ২০২৪ সালের ২৬ নভেম্বর হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইজপি বেনজীর আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।


স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।