.webp)

সারাদেশে সাম্প্রতিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রংপুরের বহুল আলোচিত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সচেতন প্রকৌশলী সমাজ’।
আজ আয়োজিত এই মানববন্ধনে অংশ নিয়ে প্রকৌশলীরা রূপপুর, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে অব্যাহত অপরাধমূলক কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে দেশের সকল সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, একজন শিক্ষক ও তাঁর পরিবারকে নিজ বাড়িতে নৃশংসভাবে হত্যা করার ঘটনা সমাজ ও রাষ্ট্রের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা না হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও গভীর হবে।
জাতীয় নিয়ে আরও পড়ুন





সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।
স্বত্ব© কলম২৪ (২০২৬)
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।