home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো, জানালেন নাহিদ

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৫৩

Facebook
Twitter

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো, জানালেন নাহিদ

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রী জুলাই এবং ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে এক জায়গায় আসতে বলেছেন। এনসিপি তার সঙ্গে সংস্কারকে যুক্ত করতে বলেছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপকভাবে অবনতি হয়েছে। ধারাবাহিকভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট শক্তি সন্ত্রাস করছে। দেশের পরিস্থিতি কীভাবে উত্তোরণ ঘটানো যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সরকার ঐক্যের আহ্বান জানিয়েছে। ফ্যাসিবাদবিরোধী লড়াই এবং গণঅভ্যুত্থানে থাকা দলগুলো নিয়ে দীর্ঘমেয়াদি রোডম্যাপ জরুরি। আধিপত্যবাদ প্রশ্নে জাতীয় পররাষ্ট্রনীতি তৈরি করা প্রয়োজন। এটি দলীয় কোনো লড়াই নয়। দলীয় লড়াইয়ের চেয়েও জনগণের ঐক্য প্রয়োজন।

বৈঠকে গঙ্গা চুক্তিতে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যা আদায়ে সরকার যাতে আপস না করে সে আহ্বান জানানো হয়েছে। এছাড়া পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানান নাহিদ।

তিনি বলেন, সংবিধান সংশোধনে সংসদীয় কমিটি সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। এই কমিটি বাতিলের দাবি জানানো হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের শপথের আহ্বান জানিয়েছে এনসিপি।

এনসিপির দাবি সরকার বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান নাহিদ।

নাহিদ আরও বলেন, ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতে দিচ্ছে। আওয়ামী লীগ বনাম বিএনপি-এনসিপি নয়। ভূখণ্ডের বিষয়। এখন ভারতীয় আধিপত্যের সঙ্গে লড়াই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

বর্ডারে বিজেপি সমাবেশ করছে জানিয়ে তিনি বলেন, সেখানে আওয়ামী লীগ নেতারাও যুক্ত হয়েছে। বাংলাদেশে যা কিছু হচ্ছে এর সঙ্গে ভারত জড়িত। গ্লোবালি তারা ভুয়া তথ্য ছড়াচ্ছে।

বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে না উল্লেখ করে নাহিদ বলেন, আওয়ামী লীগের সময় হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ভারত সবচেয়ে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ।

এসময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ফ্যাসিবাদের আস্ফালন, বিচার কার্যক্রম, গঙ্গা চুক্তিসহ নানা বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।