home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫

Facebook
Twitter

খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

২৯ দিনের ব্যবধানে দুই দফায় সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে খালি গ্যাস সিলিন্ডার নিয়ে রাজপথে নামতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সোমবার (২ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ের নিচে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার জনগণের সঙ্গে তামাশা করছে। সরকারের ব্যর্থতার কারণে শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোতে অসন্তোষ তৈরি হয়েছে। আর সরকারের গোয়েন্দা ব্যর্থতার সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। ভবিষ্যতেও দলটি এ ধরনের পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেন তিনি।

নাসীরুদ্দীন বলেন, ‘এটা তারেক রহমানের সরকার নয়, এটা সিন্ডিকেটের সরকার।’ শেখ হাসিনার সরকারের পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানও রাতে বিজ্ঞপ্তি দিয়ে গ্যাসের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

বিভিন্ন দেশে সিলিন্ডার গ্যাসের দাম তুলনামূলক কম থাকার প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা প্রশ্ন করেন, একই গ্যাসের সিলিন্ডার বাংলাদেশে কেন ৫০০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে ‘তারেক রহমানের সরকার, সিন্ডিকেটের পাহারাদার’ এবং ‘গ্যাস, বিদ্যুৎ, সিলিন্ডার দে, নইলে গদি ছাইড়া দে’—এমন স্লোগান দেন দলের নেতাকর্মীরা। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার উপস্থিত ছিলেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।