home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পোষাক শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

মো. নূর নবী শেখ
ডেস্ক রিপোর্টকলম২৪.কম

আপডেট: ৩ নভেম্বর ২০২৬, ২০:৩২

Facebook
Twitter

পোষাক শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম

সরকার সঠিক সময়ে পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে। শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সরকার গত গত ৮ মাসে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি। সাধারণ মানুষ আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। দফায় দফায় এলপিজি গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়ন করেনি। এই সরকারের ওপর জনগণের আর আস্থা নেই। সরকারের ব্যর্থতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণকে রাজপথে নেমে আসতে হবে। এই সরকারকে শায়েস্তা করতে আমরা আন্দোলন চালিয়ে যাব।

নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল। সঠিক সময়ে উদ্যোগ নিতে সরকার ব্যর্থ হয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে এনসিপি থাকবে।

অতীতে শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক বলা হলেও এখন কেন বিএনপি তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি।

এনসিপি নেতা বলেন, ফ্যাসিস্টরা দেশে নৈরাজ্য সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে। বিরোধীদলের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হচ্ছে। অথচ যারা দেশের শত্রু, জাতির শত্রু, তাদের ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না।

তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি। সারের ডিলারশিপ দেওয়া হয়েছে বিএনপি ও তাদের সমর্থিত লোকদের। অন্যরা পায়নি। ফ্যামিলি কার্ড করে কোটি কোটি টাকা দলীয় নেতাকর্মীদের দেয়ে তছরুপ করছে বিএনপি। সরকারের ব্যর্থতার কারণে গঙ্গা চুক্তি করা সম্ভব হচ্ছে না। পানির ন্যায্য হিস্যার দাবিতে ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে আন্দোলন করবে।

নাহিদ ইসলাম বলেন, সরকার যদি পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে আমাদেরকে বলতে পারেন। আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয় ও আন্দোলন নিয়ন্ত্রণ করতে হয়। আমরা জামায়াতের জোটে আছি, তবে স্থানীয় সরকার নির্বাচন আমরা আলাদা এককভাবে করব। ডিসেম্বরে দেশে কোনো পরিস্থিতির অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে। ডিসেম্বর মাসে এনসিপি রাজপথে থাকবে। জনগণের অধিকার ও দেশের স্বার্থে আন্দোলন চলবে।

এর পরে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে পরিকল্পনা বিষয়ে এক মতবিনিময় সভায় মিলিত হন এনসিপি নেতারা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাহিদ ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক মাহিন সরকার।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

সময়ের সাথে তাল মিলিয়ে সর্বশেষ খবরের নির্ভুল গন্তব্য কলম২৪। বাংলাদেশ ও বিশ্বমঞ্চের ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা কিংবা বিনোদনের সব খবর—সবার আগে আপনার হাতের মুঠোয়। খবরের নতুন দিগন্ত উন্মোচন করতে এখনই ভিজিট করুন।

ভারপ্রাপ্ত সম্পাদক : মনিরা রওনক বুবলি

স্বত্ব© কলম২৪ (২০২৬)

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।